1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ইসরাইলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দিতে চায় যুক্তরাষ্ট্র

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

ইসরাইলের কাছে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবিত প্যাকেজে ২ হাজার পাউন্ড ওজনের ৪০ হাজার বোমা রয়েছে। চুক্তিটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ ধরনের বড় একক অস্ত্র বিক্রির অন্যতম হতে পারে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্যাকেজে ২০ হাজার এমকে-৮৪ এবং ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা রয়েছে। প্রস্তাবটি কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে এখনো চুক্তিটি চূড়ান্ত হয়নি।

প্যাকেজটির বড় অংশ যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক সহায়তা কর্মসূচির মাধ্যমে অর্থায়ন করা হবে। অর্থাৎ মার্কিন সামরিক সহায়তার অর্থ ব্যবহার করে ইসরাইল এসব অস্ত্র সংগ্রহ করবে।

২ হাজার পাউন্ডের এসব বোমা গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। বেসামরিক হতাহতের আশঙ্কায় ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এ ধরনের একটি বোমার চালান আটকে দিয়েছিল। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর সেই স্থগিতাদেশ তুলে দেওয়া হয়।

প্রস্তাবিত নতুন অস্ত্র প্যাকেজের বিষয়ে এখনো মার্কিন পররাষ্ট্র দপ্তর বা ইসরাইলি দূতাবাসের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ট্রাম্প প্রশাসন ইসরাইলের জন্য কয়েক বিলিয়ন ডলারের আরও কয়েকটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। নতুন প্যাকেজটি ইসরাইলের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের চলমান অস্ত্র সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News