1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ২৮৭ দশমিক ৬৯ ডলারে নেমেছে।

এর আগে সোমবারও বড় দরপতনের পর স্বর্ণের দাম গত ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২৮ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় ও মূল্যস্ফীতির মূল সূচক বাড়ায় দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখার সম্ভাবনাও তৈরি হয়েছে। এসব কারণে স্বর্ণের ওপর চাপ বাড়ছে।

বিনিয়োগকারীদের নজর এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকে। বুধবার সুদের হার নিয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে। বাজারে ২৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর সম্ভাবনা প্রায় নিশ্চিত হিসেবেই দেখা হচ্ছে।

স্বর্ণ কোনো সুদ দেয় না। ফলে সুদের হার বাড়লে অন্যান্য সুদভিত্তিক সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে এবং স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয়ও বৃদ্ধি পায়। এতে বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রির দিকে ঝুঁকছেন।

বর্তমান স্পট দর এবং প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে প্রতি ট্রয় আউন্সের দাম বিবেচনায় নিলে, আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি স্বর্ণের মূল্য প্রায় ১ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News