1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

 

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফর ঘিরে সিলেট নগরীতে চলছে ব্যাপক প্রস্তুতি।

সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও মাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে। সড়কের ডিভাইডার ও বিভিন্ন স্থাপনায় নতুন করে রং করার পাশাপাশি সফরের বিভিন্ন ভেন্যুতেও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News