1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বিধ্বস্ত রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে কাজ করছে সরকার: দুলু

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

গত ১৭ বছরে ফ্যাসিস্টদের হাতে ধ্বংস হওয়া বিধ্বস্ত রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুলু বলেন, গত সরকারের সময়ে দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং ব্যাংক থেকে বিপুল অর্থ লুট হয়েছে। পরবর্তী অন্তর্বর্তী সরকারও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগেছে বলে দাবি করেন তিনি।

বর্তমান সরকারের গত ছয় মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এ সময়ে কোনো আইনবহির্ভূত হত্যা বা গুম হয়নি। কৃষকদের ঋণ মওকুফ, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সংকটও নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথা বলেন দুলু। পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরলে বিচারের মুখোমুখি করার কথা উল্লেখ করে তিনি কোন ডিসেম্বর দেশে ফিরবেন, তা স্পষ্ট করার আহ্বান জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News