1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। নতুন নিয়োগে বাংলাদেশ মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হুমায়ূন কবির জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তিগুলো সংসদীয় কমিটি পর্যালোচনা করছে। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে আগ্রহী ঢাকা এবং দুই দেশের মধ্যে নতুন কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।

ভারতীয় সীমান্তে বাংলাদেশি বেসামরিক নাগরিক হত্যার বিষয়টিও কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

এ ছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সদস্য দেশগুলোর ভোটে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব নেন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তী সময়ে ডব্লিউএইচও তাকে অবৈতনিক ছুটিতে পাঠায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News