1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

আমাদের সংস্কৃতিতে অপসংস্কৃতি ঢুকে গেছে: শফিকুর রহমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের নিজস্ব সংস্কৃতিতে অপসংস্কৃতি ঢুকে গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রোড টু সিরাহ’ ২৬ জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, প্রতিটি জাতির নিজস্ব সংস্কৃতি রয়েছে। কিন্তু আমরা নিজেদের সংস্কৃতি থেকে পিছিয়ে পড়েছি। আমাদের সংস্কৃতিতে অপসংস্কৃতি প্রবেশ করেছে। সুস্থ সংস্কৃতির যথাযথ বিকাশ ঘটাতে পারলে জ্ঞান ও মূল্যবোধের সমন্বয়ে একটি সুস্থ সাংস্কৃতিক পরিসর তৈরি করা সম্ভব।

তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের সঙ্গে সম্পর্কিত হলে আমাদের অবশ্যই তাঁর দিকে ফিরে তাকাতে হয়। তাঁর আন্দোলন শুধু একটি স্বতন্ত্র আন্দোলন ছিল না, এটি ছিল একটি সাংস্কৃতিক আন্দোলনও। ধর্মীয় পরিবর্তন আনাই ছিল এর মূল বিপ্লব।

জামায়াত আমির বলেন, আল্লাহর মেহেরবানিতে রাসুলুল্লাহ (সা.)-এর হাতে সেই বিপ্লব সফলভাবে বাস্তবায়িত হয়েছিল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News