1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

মিরপুরে সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত
Screenshot

রাজধানীর পল্লবীতে সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পল্লবীর বাউনিয়াবাঁধের সি ব্লকে গভীর নলকূপ ও মিনি রোড নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে বিভিন্ন এলাকায় নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি পাম্পের জন্য ইতোমধ্যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কয়েকটি জায়গা বরাদ্দের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে পল্লবী ও রূপনগরের পানির সংকটসহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সরকার কাজ করবে। ঢাকা ওয়াসাও পানির পাম্প স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নিতে কাজ করছে।

পল্লবী ও বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হাসপাতাল অনুমোদনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। উপযুক্ত জায়গা নির্ধারণে স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কাজ শুরু হয়েছে।

উন্নয়নমূলক এসব কার্যক্রম বাস্তবায়নে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন সহযোগিতা করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News