জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে হয়েছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচনও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের মতো পুলিশও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচনে পুলিশ বাহিনীকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না।
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। আইন অনুযায়ী যারা যোগ্য বিবেচিত হবেন, তারাই প্রার্থী হতে পারবেন।
এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কাজ করবে পুলিশ বাহিনী।
Leave a Reply