1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

দুদকের অভিযোগে মানহানির দাবি, আইনি ব্যবস্থা নেবে এনসিপি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতায় মানহানি হয়েছে দাবি করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, দুর্নীতির অভিযোগ তুলে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদের মানহানি করা হয়েছে। অতীতেও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে দুদককে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সরকারি দল ক্ষমতার অপব্যবহার করে তাদের ওপর রাজনৈতিকভাবে হয়রানি করছে। একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান করা উচিত বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News