1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সাঁথিয়ায় পুকুর থেকে পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় একটি পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল আজিজ উপজেলার ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি আব্দুল আজিজ। মঙ্গলবার বেলা ১১টার দিকে মিয়াপুরের মিনারপাড়া এলাকার মানিকের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন। পরে জেলা পুলিশ সুপার আবু আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, কারা এবং কী কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News