1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

আগ্রাসীরা অনুতপ্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে: ইরানের প্রেসিডেন্ট

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

ইরানের বিরুদ্ধে আক্রমণকারীরা নিজেদের কর্মকাণ্ডের জন্য পুরোপুরি অনুতপ্ত না হওয়া পর্যন্ত দেশটি পূর্ণ শক্তি নিয়ে প্রতিরোধ চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় যুদ্ধের বিরোধিতা করে এসেছে এবং জনগণের স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সংঘাত এড়িয়ে চলার নীতিতে বিশ্বাসী। তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরান প্রতিরোধ চালিয়ে যাবে।

তিনি বলেন, আগ্রাসীরা সম্পূর্ণ অনুতপ্ত না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তি নিয়ে এই প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে এবং ইরানি জনগণের অধিকার রক্ষা করা হবে।

তার এ বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের কঠোর সামরিক ও কূটনৈতিক অবস্থানই আরও স্পষ্ট হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News