চলমান জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল খরচ করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ হোসেন বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট বিভিন্ন সংকটকে ইস্যু করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চলমান জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ তেল ব্যয় করে লংমার্চ আয়োজন কতটা যৌক্তিক, সেটিও ভাবা প্রয়োজন।
অনুষ্ঠানে দেশীয় মাছের প্রজাতি রক্ষা, শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে পানিতে ডুবে মৃত্যু রোধ এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
Leave a Reply