1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শুভ দাসের মরদেহ পৌঁছাল সাতক্ষীরায়

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ বার পঠিত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের প্রবাসী শুভ দাসের মরদেহ অবশেষে নিজ বাড়িতে পৌঁছেছে। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর পরিবার ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিহত হওয়ার তিন মাস ২৫ দিন পর শুভ দাসের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়।

এর আগে চলতি বছরের ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। মৃত্যুর প্রায় আড়াই বছর আগে জীবিকার তাগিদে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৮৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়েছে। এছাড়া চলতি মাসে আরও ৩ লাখ টাকা এবং কয়েক মাস পর জীবনবিমার আওতায় অতিরিক্ত আর্থিক সহায়তা পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার মোট তিনজন বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে আশাশুনি উপজেলার নাহিদুল এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকার শফিকুল ইসলাম রয়েছেন। তাদের মরদেহ এরই মধ্যে নিজ নিজ বাড়িতে পৌঁছেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News