1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসন করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থেকে হারিয়ে না যায়, সে বিষয়ে জাতিসংঘসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে সার্বক্ষণিকভাবে সচেষ্ট থাকতে হবে।

তিনি বলেন, বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কার্যকর ও সক্রিয় ভূমিকা ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। তাই রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে মানবাধিকার সংস্থা এবং শক্তিশালী রাষ্ট্রগুলোর আরও জোরালো ভূমিকা প্রয়োজন।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, রোহিঙ্গাদের মানবিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি হলেও সবার আগে বাংলাদেশের জনগণের স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

তিনি প্রত্যাবাসনকেই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হিসেবে উল্লেখ করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News