1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: শফিকুর রহমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পঠিত

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কথা দিয়ে কথা না রাখায় জনগণ সরকারকে ক্ষমা করবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় রক্ত দিয়েছেন। সেই আন্দোলনে শহীদদের দাবিও এখনো পূরণ হয়নি। এসব দাবি বাস্তবায়নের জন্যই তারা রাস্তায় নেমেছেন এবং দাবি পূরণ করেই ঘরে ফিরবেন।

তিনি বলেন, গণভোটের রায় ও ‘চব্বিশের চার্টার’ বাস্তবায়ন, জুলাইয়ের দাবি পূরণ এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি।

১১ দলীয় ঐক্যের সঙ্গে জনগণকে থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News