1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার-বিরোধী দল: তাজুল ইসলাম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

সরকার ও বিরোধী দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে অক্ষম বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জাতীয় দায়িত্ব পালনে ব্যর্থ হলে উভয় পক্ষের জন্যই খারাপ পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, সরকারকে মনে রাখতে হবে কোন আন্দোলন ও পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান রাষ্ট্রব্যবস্থা এসেছে। বাংলাদেশকে আর পথ হারাতে দেওয়া যাবে না।

সেমিনারে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফুটেজ সংরক্ষণ করে আন্দোলনে অস্ত্রসহ অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা উচিত। এ কাজ করা গেলে দেশে ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে।

সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, দেশে আগে যেমন দুর্নীতি ছিল, এখনো তা রয়েছে। তার মতে, গণঅভ্যুত্থানের চেতনাকে যথাযথভাবে ধারণ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News