1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সংখ্যালঘু নির্যাতনের সুষ্ঠু বিচার হয়নি: নাহিদ ইসলাম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

বিগত সময়ে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর ধারাবাহিক নির্যাতন ও নিপীড়ন চালানো হলেও এসব ঘটনার সুষ্ঠু বিচার হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা অত্যাচার ও অবিচার হলেও সেসব ঘটনার বিচার নিশ্চিত হয়নি। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিচারহীনতার সংস্কৃতি দূর করে দেশের বিচারব্যবস্থাকে শক্তিশালী ও নিরপেক্ষ করার চেষ্টা চলছে।

তিনি বলেন, সরকার ও বিরোধী দলের প্রধান জাতীয় দায়িত্ব হলো দেশে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে নাহিদ ইসলাম বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা ছাড়া কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News