নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে নয় দিন পর দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উদ্ধার হওয়া দুজন হলেন নেপাল ইলেকট্রিসিটি অথরিটির মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয়া শাহ ও কবির মহারাজন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সুড়ঙ্গের ভেতরে এখনো প্রায় ৩৯ জন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন। এছাড়া বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১৫০ জনের বেশি মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে।
উদ্ধার অভিযানের অংশ হিসেবে টানেলগুলোতে বাতাস ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
Leave a Reply