1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পঠিত

জনগণের দুর্ভোগ লাঘবে সরকার প্রতিদিন জ্বালানি তেলে প্রায় ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন অনিন্দ্য ইসলাম (অমিত)।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি, যাতে জনগণের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। তেলের দাম বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের মূল্যও বেড়ে যায়—এ বিষয়টি বিবেচনায় রেখেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে কিছু উদ্বেগ থাকলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিশ্বে প্রায় ৮০টি দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশে এ ধরনের কোনো পরিকল্পনা নেই। তবে চাহিদা বেড়েছে উল্লেখযোগ্যভাবে—যেখানে আগে দৈনিক ডিজেলের চাহিদা ছিল প্রায় ১২ হাজার টন, সেখানে ঈদের আগে তা বেড়ে ২৪–২৫ হাজার মেট্রিক টনে পৌঁছেছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ তুলে বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের সময় এ কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে বিভিন্ন সরকার এর পরিধি বাড়িয়েছে। তিনি দাবি করেন, গত ১৫ বছরে প্রকৃত উপকারভোগীরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন।

এছাড়া তিনি জানান, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের সম্মানী চালু করেছে এবং পহেলা বৈশাখে কৃষক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের শেষে ১৫৩ জন অসহায় ব্যক্তির মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News