1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ইরানে যেকোনো সময় হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

ইরানের বিরুদ্ধে আবারও যেকোনো সময় বড় ধরনের হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ট্রাম্প দাবি করেন, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলা ছিল অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী। প্রয়োজন হলে একই ধরনের হামলা আবারও চালানো হবে বলেও জানান তিনি।

এদিকে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সমুদ্রপথটি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। পরে হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পরিবর্তিত মানচিত্রেও হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে দেখানো হয়।

এর আগে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এবার হরমুজ প্রণালিকে ঘিরে তার নতুন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবহন হয় হরমুজ প্রণালি দিয়ে। ফলে অঞ্চলটিতে চলমান সংঘাত ও তেলের উচ্চমূল্য নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে উদ্বেগ আরও বাড়ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News