1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরের মামলায় ৩ জন গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

 

রাজবাড়ী জেলা শহরে পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তা ও ‘আস্থা পোশাক শিল্প’-এর মালিক জাকিয়া সুলতানাকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার হওয়া তিনজন হলেন মো. হেলালউদ্দিন (৩৮), মো. আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯) ও মো. রুবেল হোসেন (১৯)।

 

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ভুক্তভোগী জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার এজাহার অনুযায়ী, একটি কর্মচারীর চাকরি ছাড়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের জেরে গত ২৯ আগস্ট রাজবাড়ী কাপড় বাজার এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে কয়েকজন যুবক জাকিয়া সুলতানার ওপর হামলা চালিয়ে তাকে প্রকাশ্যে লাথি, কিল-ঘুষি মেরে লাঞ্ছিত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার ভিডিও ৩০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ভাইরাল ভিডিও ও অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এদিকে, ঘটনার প্রতিবাদ ও নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে রাজবাড়ী কাপড় বাজারের ব্যবসায়ীরা সোমবার দোকানপাট বন্ধ রেখে সমাবেশ করেন। তারা ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশের পাশাপাশি খণ্ডিত ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News