1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ভারত: মোদি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দেশটির সঙ্গে বাণিজ্য আরও বাড়ানো ও বহুমুখী করার আগ্রহের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবারের বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টায় ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান।

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মধ্যে মোদির এই বক্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত-ইরান দ্বিপক্ষীয় বাণিজ্য ২০১৮-১৯ অর্থবছরের ১৭ দশমিক ০৩ বিলিয়ন ডলার থেকে ২০২৫-২৬ অর্থবছরে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, নিষেধাজ্ঞার বিদ্যমান সীমাবদ্ধতার মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্যের নতুন সুযোগ খুঁজে দেখার কথা বলেছেন মোদি। তবে এ ক্ষেত্রে অর্থায়ন, বিমা, পরিবহন ও লজিস্টিক ব্যবস্থার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।

বৈঠকে কৌশলগত চাবাহার বন্দর নিয়েও আলোচনা হয়। বন্দরটির সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং সেখানে ভারত উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।

এদিকে বিশকেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন মোদি। সেখানে দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি কমানো এবং রাশিয়ায় ভারতীয় পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News