1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা হলে কঠোর জবাব: ট্রাম্প

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা হলে কঠোর ও কার্যকর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জর্ডান লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্তরগুলোর একটি ছাড়া সবগুলোই আকাশে প্রতিহত করা হয়েছে। যে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়নি, সেটিও কোনো হুমকি বা ক্ষয়ক্ষতির কারণ হবে না বলে শনাক্ত করা হয়েছিল।

এর আগে লারাখ দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News