1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

মানিলন্ডারিং প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থার সমন্বয় বাড়ানোর উদ্যোগ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মানিলন্ডারিং প্রতিরোধে ব্যাংক, কাস্টমস, এনবিআর, সিআইডি ও দুদকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এর আগে রোববার এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, কাস্টমস, সিআইডি, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সভায় অংশীজনদের নিয়ে একটি আন্তঃসংস্থা স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মানিলন্ডারিং প্রতিরোধ, ঝুঁকি শনাক্তকরণ, আন্তঃসংস্থা সমন্বয় বৃদ্ধি, তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালী করা এবং তদন্তে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News