1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

লংমার্চে হামলা হলে দায় সরকারের: গোলাম পরওয়ার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

এগারো দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে কোথাও হামলা বা বাধার ঘটনা ঘটলে এর দায় সরকারের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে লংমার্চ কর্মসূচি নিয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার জানান, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, হামলা, ভয়ভীতি বা নাশকতার চেষ্টা হলে তা সরকারের জন্য জনঅনাস্থা আরও বাড়াবে। লংমার্চে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সরকার ও সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হবে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News