বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন গুম আইনের মাধ্যমে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিরা মামলা করলে সরকার ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করবে। একই সঙ্গে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন এবং সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস দেন তিনি।
Leave a Reply