
নেপাল-চীন সীমান্তের তিব্বত অংশে জমে থাকা একটি কৃত্রিম হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে গেছে। এতে পাহাড়ি নদীগুলোতে তীব্র স্রোতে পানি নেমে আসায় নেপাল ও চীনের উদ্ধারকর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে।
নেপাল পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিব্বত অংশে জমে থাকা পানির প্রাকৃতিক বাঁধ আবারও ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত নিরাপত্তাকর্মী, উদ্ধারকর্মী ও সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে যাওয়া জরুরি উদ্ধারকারী দলগুলোকে এক কিলোমিটার পিছিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিজ নিজ অবস্থানে অপেক্ষা করতে বলা হয়েছে।
এর আগে, হিমালয় অঞ্চলে ভয়াবহ হিমবাহ ধসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ। বন্যা ও কাদার স্রোতে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে।
Leave a Reply