1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী এই কবি।

দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নজরুলের সাহিত্য ও গান আজও মানুষকে অনুপ্রেরণা দেয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামও বিভিন্ন আন্দোলনে নজরুলের অনুপ্রেরণার কথা তুলে ধরেন।

এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নজরুল একাডেমি পৃথকভাবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শিল্পকলা একাডেমির আয়োজন চলবে দুই দিন, আর নজরুল একাডেমির কর্মসূচি চলবে তিন দিন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News