1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ছয় দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পঠিত

গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরেও এ ধরনের কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, ওই দিন সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে জোটের নেতাকর্মীরা সমবেত হয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন। পথে বিভিন্ন স্থানে সভা করবে ১১ দলীয় ঐক্য। লংমার্চে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চের কারণে মহাসড়কে কিছুটা যানজট সৃষ্টি হতে পারে। এ জন্য আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে ক্ষমতাসীন দল বিএনপির কাছেও সহযোগিতা কামনা করেন জামায়াতের এই নেতা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News