1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসচালকের মরদেহ উদ্ধার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ডুবে যাওয়ার ঘটনায় চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) পর্যন্ত ফায়ার সার্ভিস নিহত চালকসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে।

নিহত চালক আরমান খান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের বাসিন্দা। তিনি আরব খানের ছেলে এবং দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে দুর্ঘটনাটি ঘটে। ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে মুহূর্তেই তলিয়ে যায়। এ ঘটনায় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অধিকাংশই পানিতে ডুবে যান।

প্রায় ৬ ঘণ্টার টানা উদ্ধার অভিযানের পর বাসটি নদী থেকে তোলা হয়। এরপর তল্লাশি চালিয়ে একে একে উদ্ধার করা হয় মরদেহগুলো।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News