২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে কিছু বিধিনিষেধ এসেছে। দুই দেশের জনগণ ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় এসব বিষয় পর্যালোচনা করে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে নানা ধরনের বিধিনিষেধ থাকলেও গত বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। এতে বোঝা যায়, অনেক ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থ অন্যান্য বিষয়কে ছাড়িয়ে যায়।
তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হলে উভয় দেশের মানুষ তুলনামূলক কম ও প্রতিযোগিতামূলক দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবে।
Leave a Reply