1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত
দেশের নানা সংকট সত্ত্বেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বর্তমান সংকটের বড় কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি যুদ্ধজনিত জ্বালানি সংকট, যা দেশের গ্যাস ও এলএনজি সরবরাহে প্রভাব ফেলায় কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছিল।
তবে মহেশখালীর ভাসমান টার্মিনালের ত্রুটি পুরোপুরি ঠিক হয়ে এলএনজিবাহী কার্গো পৌঁছানোয় ইতোমধ্যে সরবরাহ শুরু হয়েছে; ফলে গ্যাসের চাপ বৃদ্ধিসহ লোডশেডিং অনেকটাই কমে এসেছে। একই সাথে, এই প্রতিকূলতার মধ্যেও সরকার সামাজিক সুরক্ষা অব্যাহত রেখেছে এবং গণমাধ্যমের মাধ্যমে সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করবে বলেও তিনি উল্লেখ করেন।
Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News