1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

জনগণের কাছে সরকারের কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে: তথ্যমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ ও মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমও গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সঠিক তথ্য তুলে ধরা গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে হবে।

গত ১৭ বছরে গণমাধ্যমের ওপর বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ ছিল দাবি করে আন্দালিভ রহমান পার্থ বলেন, প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকরা অনিয়ম, নির্যাতন ও গণতন্ত্রের সংকটের খবর জনগণের সামনে তুলে ধরেছেন। জুলাই আন্দোলনেও গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাজ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়; বরং নিয়মনীতি অনুযায়ী তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা। জনগণ সরকারকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে, তাই সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জানার অধিকারও জনগণের রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News