
রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা উল্লেখ করে এর সমাধানের দায়িত্ব দেশটিরই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সংকট সমাধানবিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশি নয় এবং এ ভূখণ্ডের জনগোষ্ঠীও নয়। তবে তারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর সংকটটি আর শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। মানবিক মূল্যবোধের জায়গা থেকেই বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক আইন ও সংবিধান মেনেই সরকার এ সংকট সমাধানে কাজ করছে।
রোহিঙ্গা ইস্যুতে সরকারের আন্তর্জাতিক পদক্ষেপের পক্ষে জনসমর্থন তৈরির ওপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী।
Leave a Reply