1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

প্রযুক্তি ও তারুণ্যের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

প্রযুক্তি ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর প্রেসক্লাবে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, আরাফাত রহমান কোকোর জীবন থেকে শিক্ষা নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। প্রযুক্তি ও ক্রীড়ার সমন্বয়ে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের ভিত্তি তৈরিতে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মাদকমুক্ত ও প্রাণবন্ত যুবসমাজ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়নে খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News