
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়েছেন এবং স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হয়েছেন।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের উন্নয়নের লক্ষ্যেই মন্ত্রীদের দায়িত্ব ও পদায়ন করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানান, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নতুন সরকারের পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ কোনো আপস করবে না।
Leave a Reply