1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী’ নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পঠিত

 

চলমান সংঘাত নিরসনে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, তেহরান সমঝোতার সুযোগ হারিয়েছে। ফলে ইরানকে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও আন্তর্জাতিকভাবে একঘরে পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি এটিকে ‘ইকোনমিক ডি-ডে’ আখ্যা দিয়ে মিত্রদের যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সঙ্গে তেল চোরাচালান, কারেন্সি সোয়াপ, ব্যাংক লেনদেন, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন বা ফ্রন্ট কোম্পানির মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোকেও কঠোর অর্থনৈতিক শাস্তির আওতায় আনা হবে।

তবে ট্রাম্পের এই হুমকিকে নতুন কিছু নয় বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলা ও এড়িয়ে চলায় ইরান ইতোমধ্যে অভ্যস্ত। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির মন্তব্য, সামরিক আগ্রাসনে ব্যর্থ হয়ে এখন অর্থনৈতিক যুদ্ধের হুমকি দিয়ে নিজেদের হতাশা আড়াল করতে চাইছেন ট্রাম্প।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News