1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

“টেকনাফে ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি অভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত ১৭ আগস্ট ২০২৬ ইং আনুমানিক ০৪:১০ মিনিটের সময় র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্ত্বর বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী সিএনজি অটোরিক্সাযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর দিয়ে গমন করবে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট ২০২৬ ইং তারিখে ০৪:৫০ মিনিটের সময় টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির ৬নং ওয়ার্ডস্থ উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নূর সাদিয়া স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালীন আনুমানিক ০৫:০৫ মিনিটের সময় উলুচামারী দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। তখন উপস্থিত সাক্ষীদের সহযোগিতায় সিএনজি চালককে আটক করা হয় এবং বিধি মোতাবেক তার দেহ ও সিএনজি তল্লাশি করা হয়। তল্লাশি করে সিএনজির যাত্রী বসার সিটের পিছনে বিশেষভাবে রক্ষিত বস্তা থেকে ১(এক) লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সোলতান আহমদ (৩৮), পিতা: মৃত আবুল কালাম, মাতা: মোস্তফা খাতুন, গ্রাম: পূর্ব রংগীখালী (লামাপাড়া), দক্ষিণ হ্নীলা, ৭নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News