1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

রাজশাহীতে ৯৭০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৭০ গ্রাম গাঁজাসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বুধবার (২৫ মার্চ) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে কাটাখালী থানাধীন কাজিরপাড়া মোড় এলাকায় র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. রমজান আলী (২৫)। তার কাছ থেকে ৯৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহন করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News