1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ইরানকে চাপে ফেলতে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, হরমুজ নিয়ে পাল্টা জবাব তেহরানের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পঠিত

 

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও অর্থনৈতিক চাপ আরও জোরদারের প্রস্তুতির মধ্যে হরমুজ প্রণালী নিয়ে নতুন বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের “অঞ্চল” হিসেবে ঘোষণা করবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে যুদ্ধের অবসানে বাধ্য করতে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার পাশাপাশি ট্রাম্প এই মন্তব্য করেন।

এর জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, “হরমুজ ইরানেরই থাকবে” এবং এ জলপথে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। তিনি যুক্তরাষ্ট্রের দাবিকে প্রত্যাখ্যান করেন।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা ছিল কেবল যুদ্ধবিরতি নয়, বরং “যুদ্ধের অবসান”। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ওই সমঝোতা লঙ্ঘন করায় পুনরায় সংঘর্ষ শুরু হয়েছে।

হরমুজ প্রণালীকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে দুই দেশের বিরোধ এখন কূটনৈতিক ও সামরিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News