
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ (১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে।
বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের তারিখ ঘোষণা করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
Leave a Reply