
২০০৯ সালে গাজায় হামলার প্রতিবাদে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দীর্ঘ ১৭ বছর পর আবারও একে অপরের দেশে কনস্যুলার সেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা ও ইসরায়েল।
জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটকের পর পরিবর্তিত বৈশ্বিক রাজনীতি এবং জুনে ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর ইসরায়েলি মানবিক সহায়তা দলের সফরের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার এই কূটনৈতিক সমঝোতায় পৌঁছায়।
ভেনেজুয়েলায় বসবাসরত ইহুদি সম্প্রদায়কে দুই দেশের সম্পর্কের মূল সেতু হিসেবে চিহ্নিত করে গৃহীত এই সিদ্ধান্তের ফলে তেহরান-কারাকাস দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে পরিবর্তন ও দূরত্ব তৈরির আভাস পাওয়া যাচ্ছে, যদিও ঐতিহ্যগত মিত্র ইরান কারাকাসে মার্কিন হস্তক্ষেপের কঠোর নিন্দা করে আসছে।
Leave a Reply