সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল স্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে সলঙ্গা থানাধীন হড়িণচড়া বাজার সংলগ্ন এলাকায় র্যাব-১২ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. আব্দুল গফুর (৪৩)। তার কাছ থেকে ১৭৫ বোতল স্কাফ, একটি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৩৯০ টাকা এবং একটি পিকআপ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল গফুর দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে স্কাফ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply