1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করে প্রতি ভরিতে ৩,২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি বা পরিশোধিত স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজুস ভ্যাটসহ এই নতুন দর নির্ধারণ করে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯,৬৬৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৯,৩৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮,৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩,১৪৮ টাকা।
তবে স্বর্ণের বাজারে সংশোধন আনা হলেও রুপার দর অপরিবর্তিত রাখা হয়েছে, যেখানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রয় হচ্ছে ৪,৮৯৯ টাকায়। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৪৯ দফা দাম বৃদ্ধি এবং ৫০ দফা কমানো হয়েছে।
Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News