
রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চলে আজ রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত এক আবহাওয়া বুলেটিনে এই তথ্যের কথা জানানো হয়।
আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতের বেলা আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি হলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অধিদফতর আরও জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ।
Leave a Reply