1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশকৃতদের যোগদান ২৯ অক্টোবর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের বহুল কাঙ্ক্ষিত যোগদান আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১ আগস্ট) শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন এ বিষয়ে জানান, নবনিযুক্ত শিক্ষকদের দ্রুত যোগদানের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। পুলিশ ভেরিফিকেশন ও প্রশাসনিক প্রক্রিয়াগত পর্যালোচনার কারণে কিছুটা বিলম্ব হলেও চূড়ান্তভাবে আগামী ২৯ অক্টোবর সকল শিক্ষককে আনুষ্ঠানিকভাবে পদায়ন ও যোগদানের ব্যবস্থা করা হচ্ছে। যোগদান সম্পন্ন করার পরপরই এসব শিক্ষকদের দ্রুত পেশাগত প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News