1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ নীতি স্থায়ী করার সিদ্ধান্ত, তালিকায় বাংলাদেশ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

ভ্রমণ বা ব্যবসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এসে ভিসার নির্দিষ্ট মেয়াদ শেষে অবৈধভাবে থেকে যাওয়া বা ‘ওভারস্টে’ রোধ করার লক্ষ্যে ৫০টি দেশের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ দেওয়ার নিয়মটি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ সংক্রান্ত চূড়ান্ত বিধিমালার বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের সরকারি গেজেট ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত হয়েছে এবং আগামী ৩ আগস্ট থেকে তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

নতুন নিয়মের প্রধান দিকসমূহ:

  • আওতাভুক্ত ভিসা: নতুন এই নীতিটি মূলত ব্যবসা (বি১) এবং বিনোদন বা ভ্রমণ (বি২) ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

  • বন্ডের পরিমাণ: পাইলাট প্রকল্পে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার নির্ধারণের নিয়ম থাকলেও চূড়ান্ত নিয়মে সর্বনিম্ন ৫ হাজার ডলারের ক্যাটাগরি বাতিল করে ১০ হাজার, ১৫ হাজার এবং সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার বিধান করা হয়েছে।

  • বাংলাদেশসহ তালিকাভুক্ত ৫০ দেশ: নীতিটির তালিকায় আফ্রিকার সর্বোচ্চ ৩০টি রাষ্ট্রসহ মোট ৫০টি দেশের নাম রয়েছে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত।

  • বন্ড ফেরত পাওয়ার শর্ত: মার্কিন কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এই জামানত জমা দিতে হবে। ভ্রমণকারী যদি যুক্তরাষ্ট্রের নিয়ম মেনে নির্দিষ্ট মেয়াদের মধ্যে নিজ দেশে ফিরে আসেন, তবে জমা দেওয়া সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। তবে শর্ত লঙ্ঘন করে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত অবস্থান করলে তা বাজেয়াপ্ত হবে।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, পাইলট প্রজেক্টে এই নীতি প্রয়োগের পর ভিসা ওভারস্টে উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় আইনটিকে স্থায়ী রূপ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক অভিবাসন ও মানবাধিকার বিষয়ক বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করে বলছেন—এই উচ্চ মূল্যমানের জামানতের কারণে অনেক বৈধ পর্যটক ও ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে ভ্রমণ থেকে বঞ্চিত হবেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News