1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণে তারেক রহমানকে দায়িত্ব দিল বিএনপির স্থায়ী কমিটি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে কাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে, সেই গুরুদায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এক নীতিনির্ধারণী বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তারেক রহমানের সভাপতিত্বে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে দলের নীতি ও কৌশল নির্ধারণের পাশাপাশি দেশের সার্বিক চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News