1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান দুই আসামি গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩০ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

বরগুনা জেলার তালতলী থানার চাঞ্চল্যকর যৌতুকের দাবিতে স্বামীর হাতে স্ত্রী হত্যার পর ঝুলিয়ে রাখার ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ ২০২৬ তারিখ চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বরগুনা জেলার তালতলী থানার আলোচিত ওই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মোঃ ফরহাদ পহলান (৩০) ও তার পিতা আঃ রব পহলান (৬০)’কে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিমের বিয়ের পর থেকেই তার স্বামী যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে। প্রথমে তিন লক্ষ টাকা দাবি করলে ভিকটিমের পরিবার স্বর্ণালংকারসহ দুই লক্ষ টাকা ও তিনটি গরু প্রদান করে। পরবর্তীতে বিদেশে পাঠানোর জন্য আরও তিন লক্ষ টাকা দেওয়া হলেও দেশে ফিরে এসে পুনরায় দুই লক্ষ টাকা দাবি করে এবং ভিকটিমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।

গত ৬ মার্চ ২০২৬ দিবাগত রাতে আসামি ফোন করে জানায় ভিকটিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে ভিকটিমের পিতা ঘটনাস্থলে গিয়ে মেয়ের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান, যা হত্যার আলামত বলে সন্দেহ হয়। এ ঘটনায় তিনি তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News