1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিশেষ সেল ও ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরির সিদ্ধান্ত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পঠিত

ভূমিকম্প-পরবর্তী জরুরি বিপর্যয় মোকাবিলা ও সার্বিক প্রস্তুতি জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুতকরণ এবং সার্বিক কার্যক্রম তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উদ্ধার ও মানবিক সহায়তা জোরদারে বিশেষ করে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ উদ্ধারকারী স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহের বিষয়ে বিশদ রূপরেখা অনুমোদন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরি করেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট ৩০ হাজার সদস্য যুক্ত করে মোট ১ লাখের কোটা পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করেছে।

এ ছাড়া বৈঠকে ভূমিকম্প বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, ঢাকার অভ্যন্তরে নির্দিষ্ট ‘মানবিক সহায়তা প্রস্তুতি এলাকা’ স্থাপন এবং সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সুদৃঢ় সমন্বয় গড়ে তোলার সিদ্ধান্ত হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News